ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ পাচারকারী - The News Lion

ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ পাচারকারী

 


দি নিউজ লায়ন;  ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ। শনিবার গভীর রাতে মালদার কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তের মিলিক সুলতানপুর এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিকের প্যাকেট বন্দি চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট । 


যার বাজারমূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ । সোমবার ধৃতকে  জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পাঁচদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে , ধৃতের নাম  সাদিকুল শেখ(৫৫)। তার বাড়ি কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। শনিবার গভীর রাতে সীমান্ত সংলগ্ন মিলিক সুলতানপুর এলাকায় প্যাকেট বন্দী ইয়াবা ট্যাবলেট গুলি নিয়ে সন্দেহ জনক অবস্থায় ঘোরাঘুরি করছিল ওই মাদক কারবারি। 


সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ। এর পরেই সীমান্ত সংলগ্ন ওই গ্রাম থেকেই সাদিকুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট। তবে এই বেআইনি মাদক ট্যাবলেট গুলি সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়ে ছিল কিনা ওই মাদক কারবারি তা নিয়ে অবশ্য তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.